
আজ রাতের মধ্যে যে ৭ অঞ্চলে কালবৈশাখি ঝড়ের শঙ্কা
রাজধানী ঢাকাসহ দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে আজ (মঙ্গলবার, ১২ মে) রাতের মধ্যে তীব্র বেগে কালবৈশাখি ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department) দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় (Weather Alert Bangladesh) এই তথ্য জানিয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যে ৯ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে আজ (সোমবার, ১১ মে) সন্ধ্যার মধ্যে তীব্র বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department) এক পূর্বাভাসে জানিয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এই সতর্কবার্তা প্রদান করেছেন (Weather Alert Bangladesh)।

দেশের ৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
আজ দেশের চারটি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (শনিবার, ১৮ এপ্রিল) দুপুরের মধ্যে ৪ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম-সিলেট বিভাগে আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা
আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া; অব্যাহত থাকবে গরমের দাপট
রাজধানীতে আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দুপুর পর্যন্ত গরম ও রোদের তাপ কিছুটা অনুভূত হতে পারে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, দেশের অন্যত্র থাকতে পারে শুষ্ক আবহাওয়া
দেশের পাঁচ বিভাগের দু’এক জায়গায় আজ (সোমবার, ২ মার্চ) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়। সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো দেয়া হয়।

ফরিদপুরে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ, বাড়তি সতর্কতার পরামর্শ
হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে ফরিদপুরে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে অভিভাবকদের বাড়তি সতর্ক হওয়া জরুরি।

সারা দেশে আজ বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা
আজ সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ (সোবমার, ১৬ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানা হয়।

নেত্রকোণায় বোরোর আবাদ শুরু; ভালো ফলনের আশা চাষিদের
নেত্রকোণার ধান চাষিরা এখন দারুণ ব্যস্ত। কারণ পানি নেমে যাওয়ায় হাওরে শুরু হয়েছে বোরো আবাদ। কৃষি উপকরণের দাম বাড়ায় চাষাবাদে কিছুটা প্রভাব পড়লেও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা চাষিদের।

চট্টগ্রামের দু’এক জায়গায় বৃষ্টি, দেশের অন্যান্য স্থানে শুষ্ক আবহাওয়া
চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তরটি।

নোয়াখালীতে আবারো বন্যার আশঙ্কা, তলিয়ে গেছে অধিকাংশ সড়ক
টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়কগুলো এরইমধ্যে পানিতে তলিয়ে গেছে। পানিতে ডুবে গেছে বিভিন্ন অফিস আদালতও। এমন পরিস্থিতিতে জেলার পাঁচ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম ও পরীক্ষা স্থগিত বুধবার ও বৃহস্পতিবার (৯-১০ জুলাই) পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।

চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
বৈরি আবহাওয়ার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।