মাঠে গড়াচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ, ট্রফি উন্মোচন
দীর্ঘ বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (Afghanistan Premier League)। চলতি ২০২৬ সালের শেষ দিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (ACB) অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। দুবাইয়ে জমকালো এক আয়োজনের মাধ্যমে অফিশিয়াল ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভসূচনা ঘটেছে।