নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সেনাপ্রধানের আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জাতীয় স্টেডিয়াম, গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।