জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করুন: জামায়াত
সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি একই সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে দেশবাসীর উদ্দেশে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।