অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আটাব নির্বাচন স্থগিত করলো এফবিসিসিআই আরবিট্রেশন বোর্ড
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আসন্ন নির্বাচন স্থগিত করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের আরবিট্রেশন বোর্ড। ভোটার তালিকায় মৃত ও ভুয়া ব্যক্তি অন্তর্ভুক্তি, লাইসেন্সবিহীন সংস্থাকে ভোটার করা, প্রশাসকের মেয়াদ না থাকার পরও অবৈধভাবে বোর্ড গঠন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যোগসাজশে নজিরবিহীন জালিয়াতির সত্যতা পাওয়ায় এই স্থগিতাদেশ দেয়া হয়েছে।