এক দশকে ৮ বার আগুন, আলোর মুখ দেখে না তদন্ত কমিটি: ঝুঁকিতেই বেনাপোল বন্দর
আগুনে সামান্য সময়ের মধ্যেই কোটি কোটি টাকার পণ্য পুড়ে ছাই। একবার দুইবার নয়, গত এক দশকে কমপক্ষে আটবার এমন দৃশ্যের সাক্ষী দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। তারপরও আগুনের ঝুঁকি কমেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের। আগুনের ঘটনায় তদন্ত কমিটি হলেও তা আলোর মুখ দেখে না। ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পান না ক্ষতিপূরণ। এদিকে, বন্দর কর্তৃপক্ষ বলছেন, অগ্নিকাণ্ড রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা।