কর্ণফুলীর পাড়ে নতুন দিগন্ত: চলতি বছরেই খুলছে আউটার রিং রোড
মাত্র ১০ ভাগ কাজ শেষ হলেই খুলে দেয়া হবে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ের দৃষ্টিনন্দন আউটার রিং রোড। সিডিএর দাবি, নগরীর শাহ আমানত ব্রিজ থেকে মোহরা পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার এ সড়ক উন্মুক্ত করা হবে চলতি বছরেই। এতে আবাসন আর শিল্পখাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। সড়কের সৌন্দর্যে বিমোহিত হয়ে এখনই ভিড় করছে শত শত পর্যটক।