
পাকিস্তানের পাঞ্জাবে নতুন সংশোধিত আইন; গোপন থাকবে বিচারকার্য সংশ্লিষ্টদের পরিচয়!
সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে সন্ত্রাসী মামলাগুলোর বিচারে নতুন একটি সংশোধিত আইন পাকিস্তানের পাঞ্জাবের সংসদে পাশ হয়েছে। এটি অনুযায়ী, মামলার বিচারকার্যের সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, কৌঁসুলি, সাক্ষী ও আসামিপক্ষের আইনজীবীর পরিচয় গোপন রাখা হবে। সরকারের যুক্তি সন্ত্রাসী গোষ্ঠীগুলো হুমকি-ধামকির মাধ্যমে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাওয়ায় বিচারকদের সুরক্ষায় নতুন আইন পাস করা হয়েছে।

‘বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করছে’
বর্তমান অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করতে চাইছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার,২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।

কোটা আন্দোলন: কাল সারাদেশে সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি
আগামীকাল (বুধবার, ১০ জুলাই) সারাদেশে এক দফা দাবিতে সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সকাল ১০টা থেকে শুরু হবে এই কর্মসূচি। সূর্যাস্ত পর্যন্ত চলবে ব্লকেড। সারা দেশে শিক্ষার্থীদের রেল ও সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ পালনের আহ্বান জানিয়েছেন তারা।