ভারতীয় ভিসায় নতুন নিয়ম: আইভ্যাকে স্বয়ংক্রিয় অ্যাপয়েন্টমেন্ট
বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়মে আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবফাইল আপলোড সম্পন্ন হলে খালি থাকা সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্ধারণ করবে সিস্টেম।