অ্যাটর্নি জেনারেল
ট্রাম্পের সাবেক আইনজীবী টড ব্লাঞ্চ যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

ট্রাম্পের সাবেক আইনজীবী টড ব্লাঞ্চ যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

তুমুল বিতর্কের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন পেয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চ। বিচার বিভাগের রাজনীতিকরণের আশঙ্কায় দুই দলেরই একাংশের আপত্তির মধ্যেই তার এই নিয়োগ চূড়ান্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তনু হত্যা মামলার আসামি হাফিজুরের জামিন বাতিল; ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

তনু হত্যা মামলার আসামি হাফিজুরের জামিন বাতিল; ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

মানুষ বিশ্বাস করতে চায়, বিএনপি সরকারের অধীনে বাংলাদেশে দুর্নীতি হবে না: অ্যাটর্নি জেনারেল

মানুষ বিশ্বাস করতে চায়, বিএনপি সরকারের অধীনে বাংলাদেশে দুর্নীতি হবে না: অ্যাটর্নি জেনারেল

মানুষ বিশ্বাস করতে চায়, বর্তমান বিএনপি সরকারের অধীনে বাংলাদেশে দুর্নীতি হবে না—এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘মানুষ এখন আর মনে করে না যে, তারেক রহমানের সরকার আগের মতো গুম-খুন করবে। মানুষ বিশ্বাস করে, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না।’

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেলের শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেলের শোক

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পরে অ্যাটর্নি জেনারেল জানান, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবে উপরে আর অধিভুক্ত শিক্ষকেরা পরের ধাপে পদোন্নতি পাবেন৷ পরবর্তী সিদ্ধান্ত নিবেন শিক্ষা মন্ত্রণালয়।

অ্যাটর্নি জেনারেলকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অ্যাড-হক বার কাউন্সিল গঠন

অ্যাটর্নি জেনারেলকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অ্যাড-হক বার কাউন্সিল গঠন

দেশের আইনজীবী পেশার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের একটি অ্যাড-হক বার কাউন্সিল গঠন করেছে সরকার। নতুন এ কাউন্সিল ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা থাকবে না। আজ (মঙ্গলবার, ৩০ জুন) আসলাম চৌধুরীর শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ১০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। গতকাল (সোমবার, ২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

রামিসা হত্যাকাণ্ডে আসামি সোহেল হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন: অ্যাটর্নি জেনারেল

রামিসা হত্যাকাণ্ডে আসামি সোহেল হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন: অ্যাটর্নি জেনারেল

রামিসা হত্যাকাণ্ডে আসামি সোহেল রানা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ (রোববার, ১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আসামি সোহেল রানা ও তার স্ত্রীর জেল আপিল শুনানি উপস্থাপনের পর সাংবাদিকদের উদ্দেশে এ কথা জানান তিনি।

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলাকেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় বিচারিক প্রক্রিয়ার মাইলফলক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ (রোববার, ৭ জুন) শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ছিলো, অনেক আলামত উধাও: অ্যাটর্নি জেনারেল

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ছিলো, অনেক আলামত উধাও: অ্যাটর্নি জেনারেল

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে শুরু থেকেই গাফিলতি ছিলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে অনেক আলামতের হদিস না মিললেও হাইকোর্টের নির্দেশে বর্তমান তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ (বৃহস্পতিবার, ২১ মে) এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।