
জ্বালানি তেল চোরাচালানের ঘটনা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জ্বালানি তেল চোরাচালানের কয়েকটি ঘটনা নজরে এসেছে সেগুলা কঠোর হস্তে দমন করা হবে। আজ (শনিবার, ২৮ মার্চ) সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকেলে সরকারি দলের দ্বিতীয় সংসদীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রোহিঙ্গাদের নিতে সম্মতি জানিয়েছে অস্ট্রেলিয়া
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিতে সম্মতি জানিয়েছে অস্ট্রেলিয়া। এর আগেও দুই হাজার রোহিঙ্গাকে অস্ট্রেলিয়া নিয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর
দুদিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, শিল্প, সাইবার নিরাপত্তা, অভিবাসন ও বহুসাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান।