শুভেন্দুর কড়া বার্তা: তিলজলায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু
শপথ নিয়েই অ্যাকশনে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। অবৈধ স্থাপনা নির্মাণ নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অবৈধ স্থাপনা ভাঙতে সরাসরি পৌঁছে গেল বুলডোজার। যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ স্টাইলে কলকাতার তিলজলার জি জে খান রোডের অবৈধ কারখানাটি ভেঙে ফেলার কাজ শুরু হয়।