অবৈধ জ্বালানি তেল

গোদাগাড়ীতে র্যাবের অভিযানে বিপুল অবৈধ জ্বালানি জব্দ
রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৫৭২ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে র্যাব-৫। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকালে উপজেলার নাজিরপুর এলাকায় সিপিএসসি র্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

চট্টগ্রাম বন্দরে ৩ লাখ ৫০ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ দুই জাহাজ আটক
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ পানামার পতাকাবাহী বিদেশি জাহাজ এম টি ডলফিন ১৯ সহ দুটি জাহাজকে আটক করেছে কোস্টগার্ড। পানামার জাহাজটি শুল্ক ফাঁকি দিয়ে ওটি ইউনিয়ন নামে বাংলাদেশি একটি জাহাজ থেকে বিপুল এ তেল সংগ্রহ করছিল। আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) কোস্টগার্ড থেকে এই তথ্য জানানো হয়।