
রাবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: বাংলাদেশ রেলওয়ে
রাজশাহীতে গত মঙ্গলবারের (২১ জুলাই) ৯ ঘণ্টা রেল অবরোধে ১০টি আন্তঃনগরসহ ১৯টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং দু’টি আন্তঃনগরসহ ৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশন ও ট্রেনে অবস্থান করা ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন এবং সরকারের ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা পরিষদের সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আগামী রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ।

‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা, কারণ কী
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশে তাদের মুখে সবচেয়ে বেশি শোনা গেছে ‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি’ স্লোগান। পাশাপাশি তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগও দাবি করছেন।

যুদ্ধের প্রস্তুতিতে তাইওয়ান; চীনের চাপের মুখে ‘রেজিলিয়েন্স’ মহড়া
চীনের সম্ভাব্য অবরোধ, শক্তিশালী ভূমিকম্প, তথ্যযুদ্ধ, অবকাঠামো নাশকতা এবং শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ আগ্রাসন—এমন এক ‘দুঃস্বপ্নের’ পরিস্থিতি ধরে ব্যাপক মহড়া চালিয়েছে তাইওয়ান। দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে যুদ্ধ প্রস্তুতি জোরদার করার অংশ হিসেবে এই মহড়ায় ৩৭০ জনের বেশি সরকারি ও সামরিক কর্মকর্তা অংশ নেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসছে।

‘যৌক্তিক স্থানে’ উপজেলা সদর চেয়ে ফটিকছড়িতে বিক্ষোভ-মানববন্ধন
‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা যৌক্তিক স্থানে নেই—এমন দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এসময় তারা ‘যৌক্তিক স্থানে’ উপজেলা সদরদপ্তর স্থাপন চেয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে ঢাকা-খাগড়াছড়ি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি পয়েন্টে সড়ক অবরোধ করেন।

হবিগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

গাজীপুরে বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তালহা স্পিনিং মিলের শ্রমিকরা। এতে করে মহাসড়কের দু'পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা।

ইরান শর্ত না মানলে আবারও ‘কঠোর অবরোধ’ দেবে যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ
ইরান সমঝোতার শর্ত না মানলে যুক্তরাষ্ট্র আবারও কঠোর অবরোধ আরোপ করতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি বলেন, ‘ইরান যদি শর্ত না মানে, তাহলে আমরা আবারও কঠোর ও অটুট অবরোধ আরোপ করতে যথেষ্ট সক্ষম।’ দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের জাহাজ চলাচলে কড়াকড়ি; ৭৫টি জাহাজ ঘুরিয়ে দেয়ার দাবি সেন্টকমের
ইরানি বন্দর-সংশ্লিষ্ট জাহাজ চলাচল সীমিত করতে চলমান সামুদ্রিক অভিযানে ৭৫টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্টকম। একই সঙ্গে অভিযান চলাকালে চারটি জাহাজ অচল করে দেয়ার কথাও জানিয়েছে তারা। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে মাল্টার তেলের ট্যাঙ্কার আটকে দিলো সেন্টকম
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মাল্টার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন বাহিনীর দাবি, জাহাজটি পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথে অবরোধের নিয়ম লঙ্ঘন করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কক্সবাজারে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভ-সড়ক অবরোধ
কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। আজ (রোববার, ৩ মে) রাত ৮টায় গুমগাছতলা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের পরিকল্পনা ট্রাম্পের: ওয়াল স্ট্রিট জার্নাল
ইরানকে তাদের পরমাণু কর্মসূচি ত্যাগে বাধ্য করতে দেশটির বন্দরগুলোতে দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের জন্য জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।