
যশোরে ফ্যামিলি কার্ড বিতারণ কর্মসূচির উদ্বোধন করলেন জ্বালানি প্রতিমন্ত্রী
যশোরে বিএনপির নির্বাচনি অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল (শনিবার, ১৬ মে) সন্ধায় চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪২ জন ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি।

ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহের সমস্যা টিআরএমের মধ্যে লুকায়িত রয়েছে। কিন্তু টিআরএম বাস্তবায়নে আস্থার সংকট রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ সঠিকভাবে দিয়ে আস্থায় নিলে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা যাবে। আর এ সমস্যার সমাধান আমাদের রাজনৈতিক অঙ্গিকার। তাই এ কাজ শেষ করতে কার্যকর ভূমিকা রাখতে চায় সরকার।

মে পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
বর্তমানে সরকার মে মাস পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা পূরণ নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (বুধবার, ২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় (বিধি-৬৮) অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে সরকার। আজ (রোববার, ১৫ মার্চ) বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কুমিল্লা শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন
কুমিল্লা শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শনিবার, ১৪ মার্চ) সকালে মুরাদনগরের শ্রীকাইল মখলিসপুরে এ কূপ উদ্বোধন করা হয়।

জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী অনিন্দ্য
আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) সচিবালয়ে তেল নিয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।