অজ্ঞান পার্টি

অজ্ঞান পার্টির খপ্পরে নিখোঁজ কৃষক, তিনদিন পর উদ্ধার
রাজধানীর গাবতলী পশুর হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিখোঁজ হওয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কানাইনগর গ্রামের কৃষক মুজাম বিশ্বাস (৭০) তিন দিন পর উদ্ধার হয়েছেন। আশুলিয়ার জিরানী বাজার এলাকার নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে খুঁজে পান স্বজনরা।

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন হাসপাতালে ভর্তি
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় ৬ জন অসুস্থ হয়ে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আজ (বুধবার, ২৬ মার্চ) সকাল ১০টায় নওগাঁ সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।