সিরাজগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২২ জুন) সকালে কামারখন্দের কোনাবাড়ী মফিজ মোড় এলাকার মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।