বিশ্বকাপে গ্রুপ ‘ই’ তে প্রথম দুই ম্যাচ জিতে আগেই নক আউট পর্ব নিশ্চিত করে জার্মানি তবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্তব্ধ করে দেয় উন্মাতাল এক হলুদ টেউ।
ম্যাচের শুরুতেই লিরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে মাত্র ৯ মিনিটের মাথায় নিলসন আনহুলো সমতা ফেরান। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৭৭ মিনিটে কর্নার থেকে আসা বলে গঞ্জালো প্লাতা গোল করে ইকুয়েডরকে এনে দেন ঐতিহাসিক জয়।
আরও পড়ুন:
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামজুড়ে শুরু হয় উৎসব। গ্যালারিতে আবেগে ভেঙে পড়েন ইকুয়েডরের সমর্থকরা। মাঠে খেলোয়াড়দের কেউ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান, কেউ সতীর্থদের জড়িয়ে ধরেন আনন্দে। বিশ্বকাপের ইতিহাসে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচ জেতা ইউরোপের বাইরের মাত্র দ্বিতীয় দল ইকুয়েডর।
এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটে উঠেছে ইকুয়েডর। অন্যদিকে হারলেও গোল ব্যবধানে গ্রুপসেরা হয়েই শেষ ৩২ নিশ্চিত করেছে জার্মানি।
এদিকে একই গ্রুপের অন্য ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট। নিকোলাস পেপের জোড়া গোলে আসে আফ্রিকার দলটির ঐতিহাসিক সাফল্য।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনে দারুণ নাটকীয়তা, আবেগ আর ইতিহাস। সব মিলিয়ে ফুটবলভক্তদের উপহার দিল স্মরণীয় এক রাত।





