চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে লড়াই নামার আগে এর আগে একবারই দেখা হয়েছিল দুই দলের। ২০১১ সালে প্রীতি ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করে ইংল্যান্ড এবং ঘানা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচ জিতে দুদলের সমান ৩ পয়েন্ট থাকায় এই খেলা জিতে নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ আছে দুদলের সামনে। কাগজে কলমে তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে গড়া দল ইংল্যান্ড অনেকটাই এগিয়ে ঘানার থেকে। র্যাংকিংয়ের দিক দিয়েও ৬১ ধাপ এগিয়ে রয়েছে হ্যারি কেইনের দল।
আরও পড়ুন:
যে কারণে গুরুত্বপূর্ণ এ ম্যাচকে সামনে রেখে রণকৌশল সাজাতে ব্যস্ত থ্রি লায়ন্স এবং আ ফ্রিকার ব্ল্যাক স্টাররা। অন্যদিকে একই গ্রুপে ভোরে ক্রোয়েশিয়াও নামবে নিজেদের প্রথম জয়ের জন্য । পয়েন্ট টেবিলের সবার শেষে থাকা ক্রোয়েশিয়ার ম্যাচ সকাল ৫টায় পানামার বিপক্ষে। দুদলই একটি করে ম্যাচ খেললেও এখন পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি কোনো দলই। যে কারণে বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দুদলের সামনে।




