বিশ্বকাপের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে হারিয়ে গোল উৎসবে মেতেছে সুইডেন

সুইডেনের গোল উৎসব
সুইডেনের গোল উৎসব | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপে গ্রুপ পর্বের ১ম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি তিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে রীতিমতো গোল উৎসবে মাতে ইউরোপের দল সুইডেন। আক্রমণাত্মক ফুটবল, দারুণ সমন্বয় আর প্রতিপক্ষকে ছাড় না দেওয়ার মনোভাবে শত ভাগ সফল হয় তারা। সুইডিশদের গোল উৎসবে হতাশায় ডুবে তিউনিশিয়া।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল সুইডেন। তিউনিশিয়ার বিপক্ষে গোল উৎসব করে ৫-১ ব্যবধানে বড় জয় তুলে নিয়েছে ইউরোপের দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। বলের দখল, দ্রুত পাসিং আর ধারাবাহিক আক্রমণে তিউনিশিয়ার রক্ষণভাগকে চাপে রাখে তারা। সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারির গোলে এগিয়ে যায় সুইডেন।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে তিউনিশিয়া। তবে সুইডিশদের সংগঠিত ফুটবলের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ৩০ মিনিটে অ্যালেক্সান্ডার ইসাক ব্যবধান দ্বিগুণ করলে আরও চাপে পড়ে তিউনিশিয়া।

তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার আশা দেখায় তারা। একটি আক্রমণ থেকে ওমর রেকিক গোল করে ব্যবধান কমিয়ে আনেন। ২-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যাওয়ায় দ্বিতীয়ার্ধে লড়াইয়ের সম্ভাবনা জেগেছিল তিউনিশিয়ার শিবিরে।

কিন্তু বিরতির পর যেন আরও ভয়ংকর রূপে মাঠে নামে সুইডেন। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। তিউনিশিয়ার রক্ষণভাগ বারবার ভেঙে পড়ে সুইডিশদের গতিময় ফুটবলের সামনে।

দ্বিতীয়ার্ধে আরও তিনবার জালের দেখা পায় সুইডেন। গোল করেছেন ভিক্তর ইয়োকেরেস, মাতিয়াস স্বানবার্গ ও ইয়াসিন আইয়ারি।

৫-১ গোলের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশনটা দারুণভাবেই শুরু করল সুইডেন। আর হতাশার রাত কাটল তিউনিশিয়ার।

ইএ