এর আগে প্রথম ম্যাচেও পাঁচ সেটের লড়াইয়ে জিতেছিলেন তিনি। এদিকে সিনসিনাটি ওপেন চ্যাম্পিয়ন কোকো গফও পেয়েছেন জয়।
স্পেনের পাওলা বাদোসাকে ৬-৪, ৭-৬ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন এই মার্কিন তারকা।
অন্যদিকে আবেগঘন জয়ে ৪০ বছর বয়সী গায়েল মঁফিলসকে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের লিয়ার্নার টিয়েন। ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে জিতেছেন তিনি। মৌসুম শেষে অবসর নেবেন মঁফিলস।
আর নারীদের দ্বিতীয় বাছাই এলেনা রিবাকিনাও দারুণ জয়ে উঠেছেন তৃতীয় রাউন্ডে। স্পেনের জেসিকা বুয়াস মানেইরোকে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন কাজাখ তারকা।





