গলফ টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
0

চার দিনব্যাপী ৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন:

এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে জাদিদ একরাম ইখওয়ান (উইনার), মো. সাকিব রহমান (রানার আপ) এবং মিসেস মিয়ংহি কিম (লেডিস উইনার) হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উক্ত অনুষ্ঠানে গলফ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ইএ