বিশ্বকাপের মাঠে খেলার আগেই ব্রাজিল-আর্জেন্টিনার রেকর্ড!

ফুটবল বিশ্বকাপের ট্রফি
ফুটবল বিশ্বকাপের ট্রফি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ মানেই ব্রাজিল-আর্জেন্টিনার আলাদা উত্তেজনা। তবে এবার মাঠে খেলার আগেই রেকর্ড গড়ল দুই ফুটবল পরাশক্তি।

লিওনেল মেসি বা নেইমারের মতো তারকাদের ছাড়াই মাঠে বল গড়ানোর আগেই নতুন রেকর্ড গড়লো আর্জেন্টিনা-ব্রাজিল। ৪৮ দলের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে ১৭০ জন ম্যাচ অফিশিয়াল নিয়োগ দিয়েছে ফিফা।

আরও পড়ুন:

আর এখানেই চমক ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সর্বোচ্চ ৯ জন করে প্রতিনিধি! অবাক করার মতো তথ্য, দুই দেশ থেকেই তিনজন করে প্রধান রেফারি থাকছেন যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম।

সব মিলিয়ে ১০৪ ম্যাচের এ মহাযজ্ঞে প্রযুক্তির ছোঁয়াও থাকছে। রেফারির বডি ক্যামেরা ও এআই স্ট্যাবিলাইজেশন দর্শকদের দেবে এক নতুন অভিজ্ঞতা।

এফএস