Recent event

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের শুভসূচনা

0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আসরে নিজেদের প্রথম ম্যাচে স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

যদিও ম্যাচের ৫৪ শতাংশ বল দখলে রেখেছিল স্টুটগার্ট। প্রথমার্ধ্বে আনচেলত্তি শিষ্যরা খানিকটা নিষ্প্রভ ছিলেন। একাধিক সুযোগ তৈরি হলেও নিশানার দেখা পায়নি রিয়ালের ফুটবলাররা।

তবে, দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই লস ব্লাঙ্কোসদের লিড এনে দেন এমবাপ্পে। ৪৬তম মিনিটে গোল করেন ফরাসি তারকা। ৬৮ মিনিটে সফররতরা সমতা আনলেও ৮৩ মিনিটে রিয়ালের ব্যবধান বাড়ান রুডিগার।

পরে অতিরিক্ত মিনিটে এন্দ্রিকের গোলে জয় নিশ্চিত হয় তাদের। এদিন, একই ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল ও জুভেন্টাস। তাছাড়া জয়ের দেখা পেয়েছে অ্যাস্টন ভিলা।

এএইচ