এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে টিম টাইগ্রেস। জয় পেলে হবে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে টেবিলের দুইয়ে থাকার সুযোগ আসবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হারের জন্যেও প্রার্থনা করতে হবে বাংলাদেশকে।
তবে, এই পরিস্থিতিতে তিন দলের পয়েন্ট হবে ৬। সামনে আসবে রানরেট। তাতে অবশ্য পিছিয়েই আছে নিগার সুলতানা জ্যোতির দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাই বড় জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।





