Recent event

টি-টোয়েন্টিতে আফগান কাপ্তানের অনন্য কীর্তি

রশিদ খান
রশিদ খান | ছবি: সংগৃহীত
0

টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দিল্লীতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ইনিংসের ১৬তম ওভারে এ কীর্তি গড়েন তিনি। সমসাময়িক ক্রিকেটারদের মধ্যে তারপরেই আছেন সুনীল নারায়ন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। বিশ্বের প্রথম বোলার হিসেবে ছুঁয়েছেন ৭০০ উইকেটের মাইলফলক।

দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েন রশিদ। ম্যাচে নামার আগে তার ঝুলিতে ছিল ৬৯৯ উইকেট। ১৬তম ওভারে মুহাম্মদ আরফান হিট উইকেট আউট হলে পূর্ণ হয় রশিদের ৭০০ উইকেট।

তার শেষ ওভারেই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। তবে বড় উদযাপন করেননি আফগান অধিনায়ক। কারণ তখনো ম্যাচে ছিল দলের ভাগ্য নির্ধারণের লড়াই।

আরও পড়ুন:

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় রশিদের পরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর ৬৩১ উইকেট।

আর সক্রিয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সুনিল নারায়ন ৬১৩ উইকেট। ৫৭২ উইকেট নিয়ে এর পরেই আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। তালিকায় ৫০৭ উইকেট নিয়ে তালিকার ৫ নম্বরে আছেন সাকিব আল হাসান।

শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ ১৯১ উইকেট এখন রশিদের দখলে। বয়স মাত্র ২৭ এরই মধ্যে গড়েছেন অনন্য এক কীর্তি।

ম্যাচ শেষে রশিদ খান বলছেন, ব্যক্তিগত রেকর্ড নয় দলের জয়ই তার একমাত্র লক্ষ্য। তবে ৭০০ উইকেটের এই অর্জন তাকে বসিয়েছে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ শিখরে।

এসএইচ