বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘সার্বিকভাবে নৌযানে ভাড়া বাড়ানো হয়েছে ৭.৫৪ শতাংশ। একই সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।’
আরও পড়ুন:
নৌপথে ভাড়া বাড়লেও তা একটি যৌক্তিক পর্যায় রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেন নৌ পরিবহন মন্ত্রী। এ পরিস্থিতিতে জনগণকে মানিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে পরিবহন মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে না এবং এ বিষয়ে সরকারের কাছে সন্তোষজনক প্রতিবেদন রয়েছে।’
এর আগে আজ সকালে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
