জ্বালানি তেল নিয়ে ভিড় কমার আভাস; শনিবার থেকে স্বাভাবিক সরবরাহের আশা

পাম্পে তেল নেয়ার জন্য গ্রাহকদের ভিড়
পাম্পে তেল নেয়ার জন্য গ্রাহকদের ভিড় | ছবি: এখন টিভি
0

জ্বালানি তেল সংগ্রহে পেট্রলপাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় ও সাময়িক অস্থিরতা কমতে শুরু করেছে। আগামীকাল (শনিবার, ২৮ মার্চ) থেকে সারা দেশে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

আজ (শুক্রবার, ২৭ মার্চ) এক বার্তায় সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, ‘পেট্রলপাম্পগুলোতে বর্তমানে যে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে, তা অনভিপ্রেত।’

গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং অযথা পাম্পে ভিড় না করার অনুরোধ জানানো হচ্ছে।’ তার ভাষায়, দীর্ঘ ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি তিনি আগে দেখেননি।

আরও পড়ুন:

তিনি সতর্ক করে বলেন, ‘অনুরোধের পরও পরিস্থিতির উন্নতি না হলে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে, যা সবার জন্যই অস্বস্তিকর হবে।’

জ্বালানি সংকটের কারণ হিসেবে তিনি জানান, মার্চ মাসে বেশি সংখ্যক সরকারি ছুটি থাকায় সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটে। এতে দেশের বিভিন্ন এলাকায় কিছু পাম্পে তেল সংকট দেখা দেয়।

তবে এই পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং শনিবার থেকেই পরিস্থিতির উন্নতি স্পষ্ট হবে।’

এনএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!