কারা কর্তৃপক্ষ জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বুথ তৈরি করে ভোট নিচ্ছে কারা অধিদপ্তর। ৭ ফেব্রুয়ারি পুরুষ ৪৪৮ জন, নারী ২৩ জনসহ মোট ৪৭১ জন ভোট প্রদান করেন।
আরও পড়ুন:
পাশাপাশি ১৬ জন বিশেষ বন্দিও ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে।
চলতি মাসের ৩ তারিখে পোস্টাল ভোট শুরু করে কারা অধিদপ্তর। ওইদিন ১ হাজার ৫২১ জন কারাবন্দি ভোট প্রদান করেন। এছাড়া ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১১৩৮ জন, ৬ ফেব্রুয়ারি ৪২০ জন ও ৭ ফেব্রুয়ারি ৪৭১ জন ভোট প্রদান করেন।
উল্লেখ্য, আগামীকালও কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।





