আজ (শনিবার, ১৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ভারতের স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। পরে সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ বাণী পাঠ করে শোনানো হয়।
বক্তব্যে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব এগিয়ে যাচ্ছে।’
আরও পড়ুন:
একইসঙ্গে বাণিজ্য ও সংস্কৃতির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলে জানান তিনি।
দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ওপর প্রতিষ্ঠিত সম্পর্ককেই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন দীনেশ ত্রিবেদী।
ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।





