উপজেলা পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান: প্রধানমন্ত্রী

ডিএমসি ডে-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ডিএমসি ডে-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

উপজেলা পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১১ জুলাই) ডিএমসি ডে-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’

ঢাকা থেকে রোগীর চাপ কমাতে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালকে আরও সক্ষম করতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রীকে নিজেদের সমস্যা সমাধানের জন্য চলমান নানা বিষয় তুলে ধরেন চিকিৎসকরা। এসময় প্রধানমন্ত্রী সরকারের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা দেয়ার অনুরোধ করেন।

এসময়, ঢাকা মেডিক্যালের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্মৃতিচারণের পাশাপাশি আগামী ২০-২৫ বছর পরে ঢামেককে দক্ষিণ এশিয়ার চিকিৎসা ও গবেষণার কেন্দ্র হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

ইএ