আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কেন্দ্রটির।
অনুষ্ঠানে ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও বাস্তুচ্যুতি বাংলাদেশের জন্য বড় নীতিগত চ্যালেঞ্জ হয়ে উঠছে। তবে এ খাতে গবেষণা ও বাজেট বরাদ্দ এখনও প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।’
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের একটি বড় অংশ নির্যাতনের শিকার হচ্ছেন, এমনকি আত্মহত্যার ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। এসব নিপীড়িত মানুষের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে কাজ করতেই এই গবেষণা কেন্দ্রের যাত্রা।’
আরও পড়ুন:
অনুষ্ঠানে বক্তারা জানান, অভিবাসন ও শরণার্থী সংকট নিয়ে শুধু গবেষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নীতিনির্ধারণ, সামাজিক সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ শ্রমবাজার গঠনে কার্যকর ভূমিকা রাখতে হবে।
একইসঙ্গে শহরকেন্দ্রিক কার্যক্রমের বাইরে গিয়ে প্রান্তিক জনগোষ্ঠী ও অভিবাসনপ্রবণ এলাকাগুলোতেও কাজ করার আহ্বান জানান তারা।
বিশেষজ্ঞদের মতে, তথ্যভিত্তিক গবেষণা ও নীতি সংলাপের মাধ্যমে অভিবাসন ও বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় বাংলাদেশকে আরও কার্যকর ও প্রস্তুত অবস্থানে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নতুন এই কেন্দ্র।





