সরেজমিনে মহাসড়কের যমুনা সেতু পূর্ব গোলচত্বর, এলেঙ্গা, রাবনা, নগরজালফৈসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা জটলা চোখে পড়েনি। পুলিশসহ সংশ্লিষ্টরা জানায়, গত কয়েক দিন যাবত মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।
কালিহাতীর নারান্দিয়ার রফিকুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় যাওয়ার জন্য প্রায় ১ ঘণ্টা যাবত অপেক্ষা করছি। ভালো মানের বাসের জন্য অপেক্ষা করছি। গরমে খুব কষ্ট হচ্ছে। এছাড়াও আড়াইশো টাকার ভাড়া ৫০০ টাকা চাচ্ছে।’
আরও পড়ুন:
গাবতলীগামী হেনা বেগম বলেন, ‘ঈদের আগেও বাড়তি ভাড়া দিয়ে বাড়িতে এসেছি। এখানো অতিরিক্ত ভাড়া চাচ্ছে। আমার মতো সাধারণ মানুষের সব সময় চরম ভোগান্তি পোহাতে হয়।’
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে। যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই।’





