বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি অনুমোদন

মন্ত্রিপরিষদের বৈঠক
মন্ত্রিপরিষদের বৈঠক | ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
0

নতুন বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি প্রদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। আজ (রোববার, ৩ মে) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত বৈঠকের এজেন্ডায় ছিলো, নতুন বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি প্রদানের প্রস্তাব অনুমোদন।

ন্যূনতম ১৭ সিটের নতুন বৈদ্যুতিক বাস শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে আমদানির ক্ষেত্রে শর্তসাপেক্ষে মূল্য সংযোজন কর ১৫ শতাংশ বহাল রেখে অর্থাৎ মোট করভার ১৫ শতাংশ বহাল রেখে, কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক আগাম কর ও অগ্রিম আয়কর অব্যাহতি প্রদান এবং এই সুবিধা ৩০ জুন ২০২৬ পর্যন্ত অব্যাহত রেখে প্রজ্ঞাপন জারি করা হবে।

আরও পড়ুন:

বাসের পাশাপাশি, ৫ টন বা তার বেশি ধারণক্ষমতা সম্পন্ন নতুন ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের শুল্ক ছাড় ও সুবিধা প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিশেষ শুল্ক সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ফলে দেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।

এএইচ