ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে ইউট্যাবের শোকবার্তা

ডা. মো. আব্দুল কুদ্দুস
ডা. মো. আব্দুল কুদ্দুস | ছবি: সংগৃহীত
0

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। আজ (রোববার, ২৬ এপ্রিল) ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক শোক বার্তায় একথা জানান।

শোক বার্তায় তি‌নি ব‌লেন, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ডা. মো. আব্দুল কুদ্দুস কেবল একজন চিকিৎসকই ছিলেন না। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হিসেবে অত্যন্ত সক্রিয় ছিলেন।

ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান রবিবার এক শোকবার্তায় বলেন, ‘ডা. আব্দুল কুদ্দুস জীবদ্দশায় জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম এবং কর্মসূচিতে সক্রিয় থাকতেন। তিনি পেশাগত জীবনে ছিলেন কর্তব্যপরায়ণ এবং দায়িত্বশীল।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ইউট্যাবের পক্ষে আব্দুল কুদ্দসের রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করছি যেন সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। একই সঙ্গে আমরা তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

প্রসঙ্গত, প্রখ্যাত চিকিৎসক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস গতকাল শনিবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এফএস