দেশবাসীকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির | ছবি: সংগৃহীত
0

দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ আজ (শুক্রবার, ২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি সর্বস্তরের জনগণ, দলের নেতাকর্মী, পেশাজীবীসহ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন:

পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে আনন্দে-নিরাপদে ঈদ আনন্দ উপভোগ করবেন এই প্রত্যাশা করে তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক।

খন্দকার মুক্তাদির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জনগণ বিএনপিকে নির্বাচিত করে দেশ পরিচালনার যে মহান দায়িত্ব দিয়েছে তা যেন সঠিকভাবে পালন করতে পারে, সে ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। গণতন্ত্রের এই অভিযাত্রায় অতীতের মত সবসময় আপনাদের পাশে পাবো সেই আশাবাদ ব্যক্ত করছি।’

এএম