Recent event

সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট

বন্ধ থাকবে ১২ সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভার বিদ্যালয়

0

আগামী ৪ আগস্ট (রোববার) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে এদিন শুরু হবে না শ্রেণি কার্যক্রম।

আজ (বুধবার, ৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে। তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণিকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহ আগামী ৪ আগস্ট খুলে দেওয়া হবে। আর শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

উল্লেখ্য, ১৭ জুলাই রাতে দেশের সকল সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধের নির্দেশ দেয়া হয়। তবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল।

গত ২৪ জুলাই দেশের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

আসু