Recent event

ধানমন্ডির হত্যা মামলায় আনিসুল-সালমানের ২ দিন করে রিমান্ড

সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান
সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান | ছবি: সংগৃহীত
0

বৈষম্যবিরোধী আন্দোলনে ধানমন্ডির রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের ২ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ (বুধবার, ২৮ মে) সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্যদের শনাক্তে রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান তিনি। পরে উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক।

এছাড়া যাত্রাবাড়ী থানার একাধিক হত্যা মামলায় সাবেক মেয়র আনিসুল হক, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

এএইচ