বাকি দুটি আসন জিতেছে জোটের প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান পিপলস পার্টি। ২৭শে জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, চলমান অস্থিরতার কারণে নিরাপত্তা উদ্বেগে নির্বাচনটিকে কয়েকটি পর্যায়ে ভাগ করা হয় । প্রথম পর্যায় ২৭শে জুলাই, দ্বিতীয়টি ২ আগস্ট এবং তৃতীয়টি ১০ আগস্ট অনুষ্ঠিত হয়।
তৃতীয় পর্যায়টি মূলত সমগ্র পুঞ্চ বিভাগকে অন্তর্ভুক্ত করার জন্য নির্ধারিত ছিল, যার মধ্যে ১১টি নির্বাচনী এলাকা রয়েছে। এ নির্বাচনে এখন পর্যন্ত ৩৮টি আসনের সরাসরি নির্বাচনে পিএমএল-এন ২৫টি আসন এবং পিপিপি ১২টি আসন পেয়েছে।
আওয়ামী দস্ত-ও-বাজু দলের একমাত্র নির্বাচিত বিধায়কও পিএমএল-এন-এর সঙ্গে হাত মিলিয়েছেন। নওয়াজ শরিফ-এর দল পিএমএল-এন সর্বাধিক আসনে জয়লাভ করেছে। যদিও পিপিপি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে।





