স্থানীয় সময়, আজ (শুক্রবার, ১৭ জুলাই) সকালে মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণে এই মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনের জন্য রেলগেট খুলে দিলে ওই সময়ই শিক্ষার্থীদের বহনকারী গাড়ি লাইন পার করার চেষ্টা করে।
আরও পড়ুন:
এসময় আজিমগঞ্জ-কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, রেল পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মর্মান্তিক এই ঘটনার পর বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। গেটম্যানের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে।
জানা গেছে, প্রাণ হারানো তিনজনের পরিবারকে ১০ লক্ষ রুপি আর্থিক সহায়তা দেবে সরকার।





