সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ইব্রাহিম আজিজি লিখেছেন, ‘গত রাতে মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনার মধ্যেই পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটির শিরোনাম হলো—হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নিরাপত্তা এবং টেকসই অগ্রগতির জন্য কৌশলগত পদক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালি ব্যবস্থাপনার মতো আমাদের রেড লাইনগুলো রক্ষায় আমরা অবিচল রয়েছি। এটি কেবল প্রথম পদক্ষেপ; সামনে আরও পদক্ষেপ আসছে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইরান আগেই হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। নতুন এই বিলের মাধ্যমে প্রণালিটির ওপর তেহরান তার আইনি ও সামরিক নিয়ন্ত্রণ আরও জোরালো করতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা।





