লেবাননে হামলা বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের; সার্বভৌমত্ব রক্ষার তাগিদ

ইউরোপীয় ইউনিয়নের পতাকা
ইউরোপীয় ইউনিয়নের পতাকা | ছবি: সংগৃহীত
0

লেবাননে ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে হামলার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নির্দেশের পর ইইউ এই প্রতিক্রিয়া জানালো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র আনোয়ার এল আনৌনি এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইসরাইলকে লেবাননে তাদের সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানানোর দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন:

ইসরাইলি বাহিনী লেবাননের বিভিন্ন অঞ্চলে তাদের স্থল ও বিমান হামলা জোরদার করায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বৈরুতের জনবহুল এলাকাগুলোতে হামলা এবং ১০ লাখের বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় বিশ্বনেতারা বারবার যুদ্ধবিরতির তাগিদ দিলেও এখনো কার্যকর কোনো সমাধান মেলেনি।

এএম