হরমুজ প্রণালি থেকে জাহাজ পার করে দেয়ার ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এটি নৌ-অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

আগামী সোমবার থেকে এ মিশন শুরু হবে জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এ কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে তার ‘কঠোর জবাব’ দেয়া হবে।

এদিকে তেহরান এ ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান সরকার বলেছে, ‘যুক্তরাষ্ট্র যদি এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করে, তবে তা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।’

এএইচ