ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও ট্রাম্প দাবি করেন, এই সংঘাতের সমাধান হয়ে গেলে তেলের দাম কমে আসবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমরা আবার যুদ্ধ শুরু করবো কি না, তা আমি জানি না।’
একই সঙ্গে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়েও বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন ট্রাম্প। জার্মানিতে মার্কিন সেনা সংখ্যা কমানোর ঘোষণার এক দিন পরই তিনি জানান, ইতালি ও স্পেন থেকেও সম্ভবত সেনা সরিয়ে নেয়া হবে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত’ এমনটিই হতে যাচ্ছে।
এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়ে‘‘আমি একমত’’।’ কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বজায় থাকলেও ক্রীড়াঙ্গনে তেহরানকে ছাড় দেয়ার এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



