সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, ‘তার দেশকে এখন একটি জটিল আঞ্চলিক বাস্তবতা সামলাতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে গারগাশ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের এখন আরও বেশি প্রভাব, আরও তীক্ষ্ণ উপলব্ধি এবং ভবিষ্যৎকে প্রভাবিত ও গড়ে তোলার আরও শক্তিশালী সক্ষমতা থাকবে।’
আরও পড়ুন:
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাস মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুদ্ধবিরতিকে ‘অত্যন্ত কাছের বিপদ থেকে এক ধাপ সরে আসা’ বলে বর্ণনা করেছেন।
এক্সে দেয়া পোস্টে কায়া কালাস লেখেন, ‘এই চুক্তি হুমকি কমানো, ক্ষেপণাস্ত্র থামানো, জাহাজ চলাচল শুরু করার প্রয়োজনীয় সুযোগ তৈরি করেছে।’ তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালি আবারও চলাচলের জন্য খোলা থাকতে হবে।’





