মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি ব্যয় বৃদ্ধিতে বিশ্বে খাদ্যদাম ঊর্ধ্বমুখী: এফএও

ভারতের হরিয়ানার গাগগারপুর গ্রামের একটি শস্যবাজারে সদ্য কাটা গমের বস্তা
ভারতের হরিয়ানার গাগগারপুর গ্রামের একটি শস্যবাজারে সদ্য কাটা গমের বস্তা | ছবি: রয়টার্স
0

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় জ্বালানি ব্যয় বৃদ্ধির চাপে চলতি বছরের মার্চ মাসে বিশ্বজুড়ে খাদ্যের দাম ঊর্ধমুখী হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

আজ (শুক্রবার, ৩ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে এফএও বলেছে, বিশ্বজুড়ে খাদ্যপণ্যের মূল্যপরিবর্তন পরিমাপকারী এফএও খাদ্যের দাম সূচক মার্চে গড়ে ১২৮ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এটি সংশোধিত ফেব্রুয়ারি মানের চেয়ে ২ দশমিক ৪ শতাংশ বেশি হয়েছে।

এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে দামের বৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত ছিল। এর প্রধান কারণ ছিল পর্যাপ্ত বৈশ্বিক শস্য সরবরাহের প্রভাব।’

তবে সংস্থাটি জানিয়েছে, যদি এ সংঘাত ৪০ দিনের বেশি স্থায়ী হয় এবং উৎপাদন খরচ বাড়তে থাকে, তাহলে কৃষকেরা কৃষি কাজের ক্ষেত্রে সার, বীজ, জ্বালানি ইত্যাদি কম ব্যবহার করতে পারবেন চলতি বছর। যার ফলে কৃষি চাষের পরিমান কমে যাবে, এতে ভবিষ্যতে উৎপাদন কমে যেতে পারে এবং চলতি বছরের বাকি সময় ও আগামী বছরও খাদ্য সরবরাহ ও দামে নেতিবাচক প্রভাব দেখা যেতে পারে।

এএম