হরমুজের কাছে ইরানের ১৬টি মাইন পেতে রাখা নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

সমুদ্রে টহলরত জাহাজের থার্মাল ইমেজ
সমুদ্রে টহলরত জাহাজের থার্মাল ইমেজ | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন পেতে রাখা নৌযান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথে ইরান বিস্ফোরক বসানো শুরু করেছে—এমন প্রতিবেদন আসার পরেই এ দাবি করা হলো। এমনটাই জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিশ্বের প্রায় এক–পঞ্চমাংশ তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) চলতি সপ্তাহে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত থাকলে অঞ্চল থেকে ‘এক লিটার তেলও’ বের হতে দেবে না তারা।

আরও পড়ুন:

গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে—এবং এমন কোনো প্রতিবেদন আমাদের কাছে নেই—তাহলে সেগুলো অবিলম্বে সরিয়ে নিতে হবে।’

এএম