মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠিয়েছে অস্ট্রেলিয়া: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি | ছবি: রয়টার্স
0

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি জানিয়েছেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় অস্ট্রেলিয়ার ‘সামরিক সরঞ্জাম’ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। এটি মূলত দেশটি কনটিনজেন্সি পরিকল্পনার অংশ হিসেবে জানান তিনি।

অস্ট্রেলীয় পার্লামেন্টে আলবানিজি বলেন, ‘সরকার ওই অঞ্চলে ছয়টি সংকট মোকাবিলা দল (ক্রাইসিস রেসপন্স টিম) পাঠিয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা এই সপ্তাহের শুরুতেই আমাদের কনটিনজেন্সি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জামাদি পাঠানো শুরু করেছি।’

তিনি আর বিস্তারিত জানাননি। তবে অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, দুটি সামরিক বিমান মোতায়েন করা হয়েছে।

এএম