ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর কেন্দ্রীয় ইসরায়েলে ধ্বংস হওয়া ভবন
ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর কেন্দ্রীয় ইসরায়েলে ধ্বংস হওয়া ভবন | ছবি: দ্য জেরুজালেম পোস্ট
0

ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। দেশটির চ্যানেল টুয়েলভ বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলকে লক্ষ্য করে ছোঁড়া একটি ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রের অংশ মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হানে।

আরও পড়ুন:

দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মধ্য ইসরাইলে আঘাত করে কিছু ক্ষয়ক্ষতি করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এএম