Recent event

মোবাইল ইন্টারনেট থেকে ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক, ম্যাসেঞ্জার-টেলিগ্রাম

0

মোবাইল নেটওয়ার্ক থেকে ব্যবহার করা যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম। আজ (শুক্রবার, ২ আগস্ট) বেলা ১২টার পর মোবাইল ইন্টারনেটে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ সার্ভার বন্ধ করা হয় বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। পাশাপাশি রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা।

তবে মোবাইল নেটওয়ার্ক থেকে ফেসবুক, ম্যাসেঞ্জার ও টেলিগ্রাম ব্যবহার করা না গেলেও সচল রয়েছে ব্রডব্যান্ড নেটওয়ার্কে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম  ৩১ জুলাই দুপুর ২টার পর থেকে তা চালু হয়।

১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে।

১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল।

আসু